ফজর
পড়ো রহম পাবে
নিশীত রাতে যায় মিলিয়ে যখন কালো রেখা
সুবহে সাদিক উঁকি মারে পাই ফজরের দেখা ।
মুয়াজ্জিনের কন্ঠে শুনি রবের নামের বানি
ঘুমকাতুরে দেহটাকে জোরসে তখন টানি ।
নিশীত রাতে নিশি বকে বন বাদাড়ে ডাকে
আলোর ঘেরা ফজর আসে ভোরের ছবির ফাকে ।
করি আদায় রবের হুকুম ভরসা রেখে বুকে
অলস যারা বধির কানে জীবন যাবে ধূকে ।
সুবহে সাদিক দিলে উঁকি শয়তানের ওই ফাদে
পা রেখনা পজর পড়ো রহম পাবে কাঁদে ।
No comments:
Post a Comment